Culture

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, সিলেট বিভাগের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

🕥 অনুষ্ঠান শুরু: রাত ১০:৩০ মিনিট
🕚 অনুষ্ঠান সমাপ্ত: রাত ১১:০০ মিনিট

সভাপতিত্বে:
🔹 জনাব আলমগীর হোসেন — সভাপতি, ঢাকা বিভাগ

🎙️ প্রধান অতিথি:
🔹 আব্দুল আলীম — চেয়ারম্যান
বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন

🌟 বিশেষ অতিথি:
🔹 জনাব ইসমাইল হোসেন — সভাপতি, বরিশাল বিভাগ
🔹 জনাব জামাল হোসেন — সভাপতি, খুলনা বিভাগ
🔹 জনাব গোলাম মঈন উদ্দিন ময়ুর — সভাপতি, চট্টগ্রাম বিভাগ
🔹 জনাব আমিনুল ইসলাম — সভাপতি, রংপুর বিভাগ

বক্তারা মহান ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান।

পরিশেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
0
Comments (0)
Log in to post a comment.

No comments yet. Be the first to comment!