Brskf.com logo
Sign In / Sign Up

Welcome! Brskf.com!

Join our community — share your thoughts, connect with others, and discover inspiring content and new experiences.

md hujifa
12 hours ago
Post image
Jakir Ahmed
2 days ago
দেশব্যাপী গঠনের লক্ষ্যে
বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন এর শ্রমিক মেহনতি পরিবারের জন্য ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সেবা!

আলহামদুলিল্লাহ! উদ্যোক্তা করুন প্লাটফর্ম ১ (UKP1) এর উদ্যোগে আমরা নিয়ে এসেছি *বি আর পণ্য সেবা প্যাকেজ।*

বাজারের এই ঊর...
দেশব্যাপী গঠনের লক্ষ্যে
বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন এর শ্রমিক মেহনতি পরিবারের জন্য ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সেবা!

আলহামদুলিল্লাহ! উদ্যোক্তা করুন প্লাটফর্ম ১ (UKP1) এর উদ্যোগে আমরা নিয়ে এসেছি *বি আর পণ্য সেবা প্যাকেজ।*

বাজারের এই ঊর্ধ্বগতিতে শ্রমিক ভাইদের কথা চিন্তা করে
*১২৫৫ টাকার বাজার মাত্র ১০৫০ টাকায়!*
*আপনার সাশ্রয় ২০৫ টাকা!*

*প্যাকেজে যা থাকছে:*
১. চাল ৫ কেজি
২. শাপলা/পাবদা সুপার পাম তেল ২ লিটার
৩. টাইগার আটা ২ কেজি
৪. ফ্রেশ চিনি ১ কেজি
৫. নাবিল মসুর ডাল ১ কেজি
৬. কেয়া ডিটারজেন্ট ৫০০ গ্রাম
৭. কেয়া সাবান ৭৫ গ্রাম
৮. ব্ল্যাক টি ২০০ গ্রাম

এটা শুধু ব্যবসা নয়, শ্রমিক ভাইদের পাশে থাকার অঙ্গীকার।

*অর্ডার করতে যোগাযোগ করুন:*কল অথবা হোয়াটসআপ
*📞 01737-383205*
*BR এন্টারপ্রাইজ*

পরিচালনায়: সিলেট সদর উপজেলা রংমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ৯৯

দয়া করে পোস্টটি শেয়ার করে শ্রমিক ভাইদের কাছে পৌঁছে দিন।

#UKP1 #BRপণ্যসেবা #রংমিস্ত্রি_শ্রমিক #সিলেট #ন্যায্যমূল্য

---
Post image
Md Tarek Khan
2 days ago
Post image
Jakir Ahmed
2 days ago
প্রধান কার্যালয়ে মিটিংয়ের সময়
Post image
Jakir Ahmed
2 days ago
Post image
Md Tarek Khan
3 days ago
Post image
Md Tarek Khan
3 days ago
Post image
রাষ্ট্রের বিপুল বাধা চূর্ণ করে দিল্লির রাজপথের দখল নিলো "তারুণ্যের অমিত শক্তি"
১০ অক্টোবর ২০২৬, স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সংগ্রামের এক ঐতিহাসিক দিন
____________________________________________________

১০ অক্টোবর ২০২৬ দিনটি শাসকের বুকে কাঁপন ধরানো এক ঐতিহাসিক দিন হিসেবে ভারতবর্ষের সংগ্র...
রাষ্ট্রের বিপুল বাধা চূর্ণ করে দিল্লির রাজপথের দখল নিলো "তারুণ্যের অমিত শক্তি"
১০ অক্টোবর ২০২৬, স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সংগ্রামের এক ঐতিহাসিক দিন
____________________________________________________

১০ অক্টোবর ২০২৬ দিনটি শাসকের বুকে কাঁপন ধরানো এক ঐতিহাসিক দিন হিসেবে ভারতবর্ষের সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। SIR কাণ্ডে সহস্রাধিক নাগরিকের মৃত্যুর জন্যে দায়ী আসামী ও ভোট চোর জ্ঞানেশ্ কুমার'কে রক্ষা করছে প্রধান মন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাষ্ট্রীয় দুর্গ! কিন্তু আজ ১০ তারিখ সেই দুর্গের বহু জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছে এদেশের জাগ্রত তারুণ্য শক্তি।

যে রাষ্ট্র সেদিন নানা অজুহাতে পুলওয়ামার সেনাদের Air lift এর পারমিশন না দেওয়ায় দেড় শতাধিক জওয়ানকে এক ভয়াবহ সন্ত্রাসবাদী ঘাতক বোমায় প্রাণ হারাতে হয়েছিল, আজ সেই রাষ্ট্রের সরকার নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার দিল্লি মার্চকে দুরমুশ করতে ১২০০০ সেনা জওয়ানকে Air lift করে শ্রীনগর থেকে দিল্লি নিয়ে আসতে পারলো! সরকার ও রাষ্ট্রের কাছে দেশের সেনা জওয়ানদের জীবনের মূল্য কত টুকু! একই ভাবে পহেলগাঁও-এর সন্ত্রাসী হামলার সময়ও সরকার উপযুক্ত সংখ্যায় সেনা নামায়নি! অর্থাৎ একজন দেশবিরোধী আসামীকে সুরক্ষার জন্যে রাষ্ট্রের যে সীমাহীন তৎপরতা দেখা গেলো, দেশের নাগরিকদের সুরক্ষায় সেই রাষ্ট্র প্রায় নীরব থাকে কেন? গত ৯/১০ অক্টোবর সারা রাত জুড়ে, ধর্ষণ ক্যাপিটাল হিসেবে কুখ্যাত দেশের রাজধানীতে দিল্লি পুলিশ আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে যে যুদ্ধকালীন তৎপরতা দেখালো, খুনী রেপিস্টদের বিরুদ্ধে সেই রকম তৎপরতা ও অ্যাকশন থাকে না কেন? শান্তিপুর্ণ নিরস্ত্র প্রতিবাদী ছাত্র জনতাকে এতটা ভয় কেন ?

গত ২৪ ঘণ্টায় সারা দেশ থেকে দিল্লিগামী প্রায় সমস্ত ট্রেন ও বাস বন্ধ করে, গতপরশু সারা রাত ও ভোর সকালে হোস্টেলে, ঘরে, হোটেলে ঢুকে সাধারণ ছাত্র-যুবক আন্দোলনের নেতাদের এমনকি রিপোর্টারদের আগে থেকে জবরদস্তি অ্যারেস্ট করে এবং কাল পুরো রাজধানীতে অলিখিত ভাবে ট্রাম বাস পরিবহন ধর্মঘট করেও দিল্লির রাজপথে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল আটকাতে পারেনি এই তথাকথিত শক্তিমান শাসক! হাজারে, লাখে ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী, নারীরা সকাল থেকেই রাজপথের দখল নিয়েছে! প্রায় ৪০,০০০ পুলিশ প্যারামিলিটারি বাহিনী দিয়েও সামাল দেওয়া যায়নি! বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটার পর একটা মিছিলের জনস্রোত দিল্লির রাজপথে আছড়ে পড়তে থাকে! একের পর এক ব্যারিকেড কার্যত উড়ে যায়! সীমাহীন বর্বরতায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে দিল্লি পুলিশ! শতাধিক মানুষ আহত হয়। হাজারে হাজারে আন্দোলনকারী ছাত্র জনতা গ্রেপ্তার বরন করে! ১৫ খানা অতিরিক্ত অ্যারেস্ট জোন উপচে পড়ে! ভীত সন্ত্রস্ত ডবল ইঞ্জিন সরকার গত ৭২ ঘন্টা ধরে তার গদি মিডিয়া সহ গোটা রাষ্ট্র শক্তিকে নামিয়ে দিয়েও CJP-র ডাকে ছাত্র জনতার গণ বিক্ষোভ আটকাতে পারলো না!

ব্যাপক সংখ্যা গরিষ্ঠতায় নির্বাচনে জিতেও আজ দেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের কাছে গো-হারায় হেরে গেলো দাম্ভিক স্বৈরাচারী সরকার! একটা জন-সমর্থনহীন ফ্যাসিস্ট শাসকের তাই প্রয়োজন হয় জ্ঞানেশ্ কুমারদের মতন মনুষ্যত্বহীন পৈশাচিক প্রশাসন যন্ত্রের! যারা গণতান্ত্রিক দেশের আইন বিচার সংবিধান সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে শুধু মালিকের হুকুম তামিল করতে জানে! ঠাণ্ডা মাথায় সহস্র মানুষকে রক্তপাতহীন মৃত্যুর দিকে ঠেলে দিয়ে, লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করে রাখে ও কোটি কোটি মানুষকে নাগরিকত্বের নামে ব্ল্যাকমেইল করে একটা চূড়ান্ত হিটলারি জঙ্গল রাজ কায়েম করতে পারে! কিন্তু, অত্যাচারী শাসক ভুলে যায় যে জনতার জাগ্রত বিবেক ও তারুণ্যের অমিত শক্তির কাছে তার পরাজয় ইতিহাস সম্মত চরম সত্য! গুলি বোমা বন্দুক কামান দিয়েও ক্ষমতা ভীরু শয়তানদের শেষ রক্ষা হয় না।

#ResignGyaneshKumar #arrestnews #BJPGovernment #MumbaiPolice #DelhiPolice #VoteChor #AbhijitDipke #AshutoshRanka #GyaneshKumar #NehaBora #shreyasingh #oishii
Shreya Singh Neha Bora AISA - All India Students' Association AIDSO West Bengal SFI - Students' Federation of India
Post image
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু
আমি কোন ধর্মীয় দৃষ্টিকোন থেকে বা কোন জাতি হিসেবে নয় একজন অন্যায়ের প্রতিবাদী বিপ্লবী হিসেবে দেখছি নাম নেহা বোরা। বয়স এখনো ৩০ ছোঁয়নি। উত্তরাখণ্ডের খটিমার এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মেয়ে। JNU-র স্কুল অব আর্টসের প...
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু
আমি কোন ধর্মীয় দৃষ্টিকোন থেকে বা কোন জাতি হিসেবে নয় একজন অন্যায়ের প্রতিবাদী বিপ্লবী হিসেবে দেখছি নাম নেহা বোরা। বয়স এখনো ৩০ ছোঁয়নি। উত্তরাখণ্ডের খটিমার এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মেয়ে। JNU-র স্কুল অব আর্টসের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।
কিন্তু আজকের ভারতে তার আসল পরিচয় কী জানেন?
শাসকের মসনদে কাঁপন ধরিয়ে দেওয়া এক অপ্রতিরোধ্য ঝড়ের নাম!

বাপের পরিবার কট্টর বিজেপিপন্থী। কিন্তু এই মেয়ে পরিবারের কমফোর্ট জোনে বসে চামচামি শেখেনি। পারিবারিক রাজনৈতিক মতাদর্শ-কে ১৮০ ডিগ্রি উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে যে মেয়ে নিজের লড়াইয়ের ময়দান নিজে বেছে নেয়- তাকে আপনারা আটকাবেন কী দিয়ে? লাঠির ভয়? পুলিশের প্রিজন ভ্যান? নাকি ট্রল আর্মির সাইবার বুলিং?

ভুলে গেছেন গত জুনের NEET কেলেঙ্কারির কথা?
লাখো শিক্ষার্থীর স্বপ্ন যখন প্রশ্নফাঁসের বাজারে বিক্রি হয়ে যাচ্ছিল, এই নেহা বোরা রাজপথে একটানা ২৩ দিন অনশন ধর্মঘট করে বসে ছিল।
যে মোদি সরকার দম্ভ করে বলতো, আমরা কোনোদিন পদত্যাগ করি না- সেই সরকারকেও ছাত্রদের পায়ের তলায় মাথা ঝুঁকিয়ে তাদের প্রভাবশালী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছিল!
অহংকার চুরমার হয়ে রাজপথের ধুলোয় মিশেছিল সেদিনই।

এবার টার্গেট কে? সেই চরম বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার!
ভোট চুরির প্রহসন রুখতে ছাত্ররা রাস্তায় নামতেই তার মুখে কালি মাখিয়ে দিলো পেটোয়া বাহিনী।
ভেবেছিল মেয়েটা বুঝি লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ঘরে পালাবে?
হায়রে নির্বোধের দল!
সেই কালি মাখানো মুখটাই এখন সারা ভারতে প্রতিরোধের সবচেয়ে বড় গ্ল্যামার হয়ে কোটি কোটি তরুণের টাইমলাইনে কাঁপন ধরাচ্ছে!

আন্দোলন থেকে মোদির পুলিশ তাকে এরেস্ট করে নিয়ে গেল।
বাট কয় ঘণ্টা আটকাতে পারলেন?
জেল থেকে ছাড়া পেয়ে মেয়ে এক মুহূর্তও সময় নষ্ট করেনি- সোজা আবার রাজপথের মাইক হাতে নিয়ে স্লোগানে কেঁপে উঠেছে রাজপথ!
এর ওপর যখন জার্মানি থেকে টপ ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠী 'ওয়াইল্ড কার্ড এন্ট্রি' দিয়ে ময়দানে এসে যোগ দিলো, তখন বুঝতেই পারছেন- খেলা কিন্তু এখন আর লোকাল লেভেলে নেই, দিল্লি দরবারের সিংহাসনের স্ক্রু আলগা হওয়া শুরু হয়ে গেছে!

ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে সংহতি জানানো থেকে শুরু করে কারাবন্দী উমর খালিদ আর শারজিলদের মুক্তির দাবিতে নেহার আপসহীন বক্তব্যগুলো শুনুন। পলিটিক্যাল ইন্টিগ্রিটি আর গটস কাকে বলে, হাড়ে হাড়ে টের পাবেন!

মতাদর্শ নিয়ে আপনাদের তর্ক থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্যও থাকতে পারে। কিন্তু তার সাহসকে আপনি কোনোভাবেই উপেক্ষা করতে পারেন না! বাবার প্রিভিলেজ ছেড়ে, পরিবারের রাজনৈতিক সুবিধা ছুড়ে ফেলে যে মেয়ে স্বৈরাচারের চোখের দিকে চোখ রেখে হাসতে হাসতে স্লোগান তোলে- সে স্রেফ একজন নেত্রী নয়, সে এ যুগের জীবন্ত ইতিহাস!

রাজনীতিতে প্রতি প্রজন্মে এমন দু-একজন মুখ আসে, যারা ক্ষমতার দাসত্ব করে না; বরং সময়ের গতিপথ ঘুরিয়ে দেয়। নেহা বোরা সেই আগুন। যতবার কালি মাখাবেন, প্রতিরোধের শিখা তত দ্বিগুণ হয়ে আপনাদের চোখে-মুখে জ্বলবে!
তথ্য সংগৃহীত

#NehaBohra #StudentPower #Resistance #রাজপথেরলড়াই #বিপ্লবীনারী #NEETScam #DharmendraPradhanResign #DhruvRathee #JNU #YouthRebellion #স্বৈরাচারনিপাতযাক #ElectionCommissionScandal #FreeUmarKhalid #NoCompromise #InquilabZindabadু
Post image
Jakir Ahmed
1 week ago
বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা থেকে সকল সকল পেইন্টার ভাইদের একই প্লাটফর্মে আসার জন্য অনুরোধ জানাচ্ছি